শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। দুই ইউরোপিয়ান জায়ান্টের ফাইনালে ওঠার এই শেষ লড়াইয়ের আগে ফরাসি দলে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে বিদায় করা একাদশ থেকে দিদিয়ের দেশম মাত্র একটি পরিবর্তন আনতে পারেন।

বিন স্পোর্টসের প্রতিবেদন, স্পেনের বিল্ড-আপ ফুটবল রুখতে রক্ষণাত্মক মাঝমাঠ আরও শক্ত করতে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদ তারকা অহেলিয়াঁ চুয়ামেনি।

সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে নকআউটে হারিয়ে অপ্রতিরোধ্য গতিতে সেমিফাইনালে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। পেনাল্টি বা অতিরিক্ত সময়ের নাটকীয়তা ছাড়াই প্রতিটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে জিতে নেওয়া ফরাসিদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে এবারের আসরে লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত খেলতে থাকা স্পেনের বিপক্ষে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে।

স্পেনের প্রধান শক্তি তাদের পাসিং ফুটবল ও বলের নিয়ন্ত্রণ (পজেশন)। স্প্যানিশদের এই ছক নস্যাৎ করতেই মাঝমাঠের চালিকাশক্তি হিসেবে চুয়ামেনিকে শুরুর একাদশে ফিরিয়ে আনছেন দেশম। তিনি আসায় রিয়াল মাদ্রিদের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ফরাসি রক্ষণভাগের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবেন, যা রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য এনে দেবে।

advertisement

মাঝমাঠে চুয়ামেনির সঙ্গী হিসেবে থাকছেন অভিজ্ঞ আদ্রিয়ঁ রাবিও। আর এই দুই রক্ষণাত্মক মিডফিল্ডারের সামনে কিছুটা আক্রমণাত্মক ও স্বাধীন ভূমিকায় দেখা যাবে মাইকেল অলিসেকে, যিনি নিচ থেকে বলের জোগান দেবেন আক্রমণভাগে।

বল পজেশন ধরে রেখে ম্যাচ জেতায় বিশ্বাসী নয় দেশমের এই ফ্রান্স। বরং তারা নিজেদের অর্ধে জমাট রক্ষণ গড়ে প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষায় থাকে এবং সুযোগ পাওয়া মাত্রই দ্রুত কাউন্টার-অ্যাটাক (পাল্টা আক্রমণ) বা ট্রানজিশনের মাধ্যমে ম্যাচ বের করে নেয়। আর এই কৌশলের মূল চালিকাশক্তি কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে।

কাগজে-কলমে এমবাপেকে সেন্ট্রাল ফরোয়ার্ড বা মূল স্ট্রাইকার হিসেবে দেখানো হলেও, দেশম তাঁর অধিনায়ককে পুরো আক্রমণভাগ জুড়ে স্বাধীনভাবে ঘোরার স্বাধীনতা দিয়ে রেখেছেন।

লেফট, রাইট কিংবা সেন্টার—যেকোনো দিক থেকেই প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণ করতে জুড়ি নেই রিয়াল মাদ্রিদ তারকার। দুই উইংয়ে উসমান দেম্বেলে ও তরুণ দেজিরে দুয়ে তাদের গতি ও ক্রিয়েটিভিটি দিয়ে স্প্যানিশ রক্ষণভাগকে ব্যস্ত রাখবেন।

সম্ভাব্য একাদশ:

গোলকিপার: মাইক মানিয়েঁ

ডিফেন্ডার: জুলেস কুন্দে, দায়োত উপমেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে

মিডফিল্ডার: আরলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়েঁ রাবিও

অ্যাটাকিং: উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে।

  • সর্বশেষ