শিরোনাম
◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী বিক্ষোভ। 

মঙ্গলবার (১৪ জুলাই) উদ্ভূদ পরিস্থিতিতে বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী।

সম্প্রতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ সম্বোধনসংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

প্রথম দফায় অবরোধ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন এবং সেখান থেকে গিয়ে বকশীবাজারে অবস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

advertisement

পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা পুনরায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে— ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সংবলিত অসংখ্য প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের এই তীব্র আন্দোলনের মুখে ও রাজপথের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে তৎপরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকে শিক্ষার্থীদের দাবি-দাওয়া, পরীক্ষা স্থগিতকরণ এবং উদ্ভূত পরিস্থিতি সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ