শিরোনাম
◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৭৯

করোনায় মৃত্যু

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ৬৭৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৬৫ জন। ৬৭৯ জনের মধ্যে রাজধানীতেই ৫২১ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। নতুন করে (২৯ সেপ্টেম্বর) করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জন সুস্থ এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫  শতাংশ। ২৪ ঘণ্টায় দুই জন  পুরুষ মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৪২ জন এবং নারী ১০ হাজার ৬২০ জন। 

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫২১ জন। ঢাকা বিভাগে রয়েছেন ৫৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়