শিরোনাম
◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন, ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প ৩টি খাবার সম্পর্কে

বর্তমানে অনেকেই রূপচর্চায় ভরসা রাখেন ভিটামিন ই ক্যাপসুলে। কিন্তু আপনি কি জানেন, ভিটামিন ই ক্যাপসুলের মতোই জাদুকরী গুণ রয়েছে ৩টি বিশেষ খাবারে!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, চিকিৎসকরা বলছেন, ত্বক ও চুলের যে কোনো সমস্যা সমাধানে ভিটামিন ‘ই’ ক্যাপসুলের ব্যবহার দারুণ কাজে আসে। যেহেতু ভিটামিন ই ক্যাপসুল দীর্ঘমেয়াদি খাওয়া যায় না, তাই এর বিকল্প খাবারে মনোযোগ দিতে পারেন।

 চিকিৎসকরা বলছেন, ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প তিনটি সেরা খাবার রয়েছে। এগুলো হলো–
 
১। অ্যাভোকাডো: বয়স কখনও আপনার ত্বককে ছুঁতে পারবে না যদি নিয়মিত অ্যাভোকাডো খেতে পারেন। চোখের মতো দেখতে ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই।

সেই সঙ্গে ভিটামিন সি আর পটাশিয়ামে ভরপুর এ ফলটি নিয়মিত খাওয়ার ২ সপ্তাহের মধ্যে ত্বকের পরিবর্তন লক্ষ করতে পারবেন।

২। বাদাম: ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হলো বাদাম।  
বাদামে ভিটামিন ই-র সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। তাই  ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প খাবার হিসেবে বেছে নিতে পারেন বাদাম।
 
৩। ব্রোকলি: শীতের এ মৌসুমে বাজারে সাদা ফুলকপির সঙ্গে দেখা মিলছে সবুজ ব্রোকলিরও। আপনি জানলে অবাক হবেন, এই সবুজ ব্রোকলিতেই লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আর ভিটামিন ই।

ব্রোকলিতে থাকা জিঙ্ক আর কপারের মতো উপাদান ত্বকের সংক্রমণ রুখতে সাহায্য করে। তাই ত্বকের জেল্লা বাড়াতে প্রিবায়োটিক ফাইবার ও  ভিটমিন সি সমৃদ্ধ ব্রোকলি নিয়মিত ডায়েটে রাখুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়