শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩

সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পাঁচটি জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, ময়মনসিংহে দু’জন, রংপুরে দুই জেলে এবং নেত্রকোনা ও হবিগঞ্জে একজন করে রয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

জানা যায়, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ধর্মপাশা উপজেলার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দু’জনের মৃত্যু হয়েছে। হবিবুর উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জামালগঞ্জে নুর জামাল (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাহিরপুরে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ৩ জন।

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে যুবকসহ দু’জন নিহত হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০)। গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।


রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবা দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর ছোট শালমারা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় ও রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব।

নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে এ ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়। দুপুরে উপজেলার বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের সুন্দর আলী পীরের ছেলে।

 

  • সর্বশেষ