শিরোনাম
◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা

প্রকাশিত : ১৮ জুন, ২০২৩, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্সর ছাড়পত্র পেল ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’

শিমুল চৌধুরী ধ্রুব: ঈদ উৎসবে দর্শকের আনন্দ দ্বিগুণ করতে আগ্রহী থাকেন নির্মাতারা। এবারের ঈদুল আজহা নিয়েও সেরকম প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দা সংশ্লিষ্টরা। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তারমধ্যে অন্যতম ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’। ইতোমধ্যে দুটি সিনেমাই আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু। 

তিনি জানিয়েছেন, ছবি দুটি দেখে বোর্ড সদস্যরা মুগ্ধ। ১৮ জুন ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে সেন্সর সার্টিফিকেট পৌঁছাতে পারে।

‘সুড়ঙ্গ’ প্রসঙ্গে খসরু বলেন, ‘খুবই চমৎকার একটি ছবি। একদমই ভিন্ন ঘরানার। দর্শকদের হলে বসিয়ে রাখার মতো একটি ছবি। নির্মাতা দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন এতে। আর আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে, দর্শকরা বড় পর্দায় তাকে ব্যাপকভাবে গ্রহণ করবে।’

‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছেন রায়হান রাফী। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার তারকা আফরান নিশোর। তার সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি বাংলাদেশের সঙ্গে ভারতেও মুক্তির প্রক্রিয়া চলছে।

অন্য দিকে, ‘প্রহেলিকা’ নিয়েও একই সুর পাওয়া গেলো খসরুর মুখে। তার কথায়, ‘এটিও চমৎকার সিনেমা। প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছেন। তবে আমি মুগ্ধ, বিস্মিত হয়েছি মাহফুজ আহমেদের অভিনয়ে। তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন!’

‘প্রহেলিকা’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের সঙ্গে রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এইচবি/এসবি২

  • সর্বশেষ