শিরোনাম
◈ বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২২, ০৮:৪২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২২, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বার হার্ট অ্যাটাক, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যু

ঐন্দ্রিলা শর্মা

এ্যানি আক্তার: একবার নয় দুইবার  মরনব্যাধী রোগে আক্রান্ত হয়েছে। দু’বারই ক্যান্সারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে অনেক লড়াইয়ের পরেও জিততে পারলেন না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফিরে আসলেন না তিনি। শেষ পর্যন্ত মারা গেলেন ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সংবাদ প্রতিদিন

দীর্ঘ লড়াই শেষে রোববার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার (২০ নভেম্বর) সকালে ঐন্দ্রিলার মা জানান, মেয়েটা মোটেও ভালো নেই। ১ নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর, ঐন্দ্রিলার লড়াই যত দিন যাচ্ছে ততই কঠিন হয়ে উঠেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় চলে যান। তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রীর। রোববার সকালে অভিনেত্রীর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর থেকে পরিস্থিতি জটিল হতে থাকে। 

এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য হাসপাতালে ছিলেন।  ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র বারবার থেমে যাচ্ছিল। শনিবার (১৯ নভেম্বর) রাত থেকে তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয় বলে জানায় হাসপাতাল সূত্র। এই ধাক্কা সামলাতে পারেননি ঐন্দ্রিলা। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/ কেএ/এনএইচ

  • সর্বশেষ