শিরোনাম
◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প ◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি।

তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের।

দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।

সেরা ৩০

Advertisement

১. নিউজিল্যান্ড ২. চিলি ৩. ব্রাজিল ৪. ভারত ৫. নেদারল্যান্ডস ৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ ৭. পেরু ৮. কিউবা ৯. সার্বিয়া ১০. ডমিনিকান রিপাবলিক ১১. কুরাসাও ১২. যুক্তরাষ্ট্র ১৩. ইসরায়েল ১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত) ১৫. পুয়ের্তো রিকো ১৬. তানজানিয়া ১৭. মেক্সিকো ১৮. গিনি ১৯. কলম্বিয়া ২০. ইউক্রেন ২১. পানামা ২২. কোস্টারিকা ২৩. উগান্ডা ২৪. ফিলিপাইন ২৫. ফ্রান্স ২৬. ইথিওপিয়া ২৭. বেলজিয়াম ২৮. ভেনেজুয়েলা ২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৩০. নিকারাগুয়া।

সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।

সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই শেষ হলো সামিরা খান মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।

  • সর্বশেষ