শিরোনাম
◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জয়ের কথায় মিল পাইনি, তাই ওর ওপর রাগান্বিত ছিলাম: হেলাল খান

মনিরুল ইসলাম: চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যকার সাম্প্রতিক বিরোধ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। জয় চৌধুরীকে উদ্দেশ করে ‘ফ্যাসিস্ট’ বলার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন হেলাল খান। তাঁর বক্তব্য, জয়ের কথার সঙ্গে ঘটনার বাস্তবতার মিল খুঁজে পাননি বলেই তিনি তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন।

একটি  টেলিভিশনের বিনোদনবিষয়ক অনুষ্ঠানে  দেওয়া বক্তব্যে হেলাল খান এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানের প্রকাশিত শিরোনামেও উঠে এসেছে তাঁর বক্তব্য—‘জয়ের কথায় মিল পাইনি, তাই ওর ওপর রাগান্বিত ছিলাম।’

এফডিসিতে দুই চলচ্চিত্র ব্যক্তিত্বের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হেলাল খানের এই বক্তব্যকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনের ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।

 যেভাবে শুরু হয় হেলাল-জয়ের বিরোধ

Advertisement

ঘটনার সূত্রপাত গত ১৫ নভেম্বর রোববার। ওই দিন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে অংশ নেন।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

কর্মসূচি শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। সেখানে জয়কে মানববন্ধনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

একপর্যায়ে জয়কে উদ্দেশ করে হেলাল খান বলেন, ‘তুই ফ্যাসিস্ট’, ‘স্বৈরাচারের দোসর’।  উপস্থিত কয়েকজনকে উদ্দেশ করেও ক্ষোভ প্রকাশ করেন হেলাল। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

জয়ের ব্যাখ্যায় ছিল ডি এ তায়েব প্রসঙ্গ

ঘটনার পর জয় চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, পুরো বিষয়টি মূলত ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে। তাঁর দাবি, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করা ব্যক্তিরা ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। তায়েবের জন্মদিন উপলক্ষে কেক কাটতে তাঁরা এফডিসিতে এসেছিলেন। ডি এ তায়েব আসতে দেরি করায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন।

নতুন করে আলোচনায় হেলালের বক্তব্য

এদিকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এক অনুষ্ঠানে হেলাল খানের দেওয়া বক্তব্য বিরোধের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। জয়ের কথার সঙ্গে ঘটনার বাস্তবতার মিল না পাওয়ায় তাঁর ওপর রাগান্বিত হয়েছিলেন বলে জানালেন এই অভিনেতা।

  • সর্বশেষ