শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে গুজব, খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন প্রেস কর্মকর্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:০৪ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত মানুষ মঞ্চে থাকলে উপস্থাপনা করতে চান না আরজে নিরব (ভিডিও)

জনপ্রিয় রেডিও জকি ও উপস্থাপক আরজে নিরব বলেছেন, কোনো বিতর্কিত ব্যক্তিকে মঞ্চে রাখা হলে তিনি সেই অনুষ্ঠানে উপস্থাপনা করবেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে আলাপকালে নিজের এ অবস্থানের কথা জানান তিনি।

আরজে নিরব বলেন, সম্প্রতি একটি বড় অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার সময় তিনি শর্ত দিয়েছিলেন, সেখানে কোনো বিতর্কিত বা নেতিবাচক কর্মকাণ্ডে আলোচিত ব্যক্তিকে মঞ্চে রাখা যাবে না।

গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা নিয়েও কথা বলেন নিরব। তাঁর মতে, ভিউ কিংবা অর্থ আয়ের জন্য বিতর্কিত কর্মকাণ্ডকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রচার করা হলে তা তরুণ সমাজ ও সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দেশের বড় সাংস্কৃতিক আয়োজনগুলোতে মান বজায় রাখার ওপরও গুরুত্ব দেন এই উপস্থাপক। নিজের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা এবং বিভিন্ন বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় উপস্থাপনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত অনুষ্ঠান আয়োজন ও ইতিবাচক সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করা জরুরি।

  • সর্বশেষ