শিরোনাম
◈ তারেক রহমানের দিল্লি সফর ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রভাবশালী লবি’! ◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে’, সালমান শাহকে শাবনূরের স্মরণ

মনিরুল ইসলাম : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ-এর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

রোববার  ৬ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিয় সহশিল্পীর একটি ছবি শেয়ার করে শাবনূর লিখেছেন, “আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…”—যা মুহূর্তেই ভক্তদের হৃদয়ে নাড়া দেয়।

নব্বইয়ের দশকে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল সালমান শাহ ও শাবনূর। তাদের অভিনীত সিনেমাগুলোর প্রেম, আবেগ আর সহজাত রসায়ন এখনও দর্শকের মনে গভীরভাবে গেঁথে আছে। সময়ের ব্যবধানে তিন দশক পেরিয়ে গেলেও সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

শাবনূর তার পোস্টে সালমান শাহকে ‘পর্দার প্রিয় রাজপুত্র’ ও ‘মানুষের ভালোবাসার স্বপ্নের নায়ক’ হিসেবে উল্লেখ করে বলেন, তার স্মৃতি আজও অমলিন। তিনি লিখেছেন, প্রজন্ম বদলেছে, সময় এগিয়েছে, কিন্তু এই নায়কের প্রতি দর্শকের ভালোবাসা এখনো অটুট।

অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি বলেও মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়, “তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।” পোস্টের শেষাংশে প্রয়াত এই নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবনূর দোয়া কামনা করেন এবং বলেন, “যেখানেই থাকো, ভালো থেকো প্রিয় সালমান শাহ।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। স্বল্প সময়ের ক্যারিয়ারেই তিনি বাংলা চলচ্চিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তার অভিনয়, স্টাইল এবং পর্দা উপস্থিতি তাকে আজও দর্শকের হৃদয়ে জীবন্ত করে রেখেছে।

  • সর্বশেষ