শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা

দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকার বাসিন্দাদের স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এই খবর জানিয়েছে ইসরায়েলী গণমাধ্যম টাইমস অব ইসরয়েল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর সন্ত্রাসী তৎপরতার কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে ইসরায়েলি বাহিনী। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সম্ভাব্য হামলা এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরে যেতে একটি নির্দিষ্ট অঞ্চল খালি করার নির্দেশ দেওয়া হয়।

হামলা চালানোর কিছু সময় পরই হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টেলিভিশন নিশ্চিত করে, দেইর আল-জাহরানিতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ