শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার। তবে শেষদিকে তীরে গিয়ে তরী ডুবালো নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কা নারী দলের কাছে টাইগ্রেসরা হেরেছে ৪ উইকেটে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান তোলে বাংলাদেশ। 

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ওঠে ৩১ রান। ১০ বলে ১৪ রান করে জুয়াইরিয়া ফেরদৌস ফিরলে ভাঙে সেই জুটি।

আরেক ওপেনার দিলারা আক্তার খেলেছেন ২৬ বলে চার বাউন্ডারিতে ২৬ রানের ইনিংস। তিনে নামা সোবহানা মোস্তারি করেছেন  ধীরগতির ব্যাটিং। ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান করেছেন তিনি।

তবে নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ১৩ বলে ১৪ রান করেছেন ফাহিমা খাতুন। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন চামুদি প্রাবোদা।

রান তাড়ায় শুরুতেই মারুফা আক্তারের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। দলীয় ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

তবে এরপরই জুটি গড়েন হার্ষিতা সামারািক্রমা ও নিলাকশিকা সিলভা। দুজনের জুটিতে ওঠে ৩৮ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় লঙ্কানরা। ২৩ বলে ১৮ রান করা নিলাকশিতাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মারুফা। তবে শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হার্ষিতা। শেষ পর্যন্ত ৩৭ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি শিকার করেছেন মারুফা আক্তার।

  • সর্বশেষ