শিরোনাম
◈ তারেক রহমানের দিল্লি সফর ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রভাবশালী লবি’! ◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ম‌্যা‌চের শুরু‌তেই ধাক্কা খে‌য়ে‌ছে আ‌র্সেনাল। মাত্র দুই মিনিটের মধ্যে পিছিয়ে পড়া। এরপর দারুণ প্রত্যাবর্তন। কাই হাভার্টজ ও মার্টিন ওদেগোরের গোলে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রেখেছে আর্সেনাল।

রোববার এমিরেটস স্টেডিয়ামে জমজমাট লন্ডন ডার্বিতে প্রথমেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৭৭ সেকেন্ডেই মর্গ্যান রজার্সের ভলিতে এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্সেনাল। ২৫ মিনিটে ডেক্লান রাইসের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে সমতা ফেরান হাভার্টজ।

সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে ম্যাচে ফেরান আর্সেনালকে। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। ৫০ মিনিটে ক্রিস্তোস জলিসের পাস হাভার্টজ বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দিলে বল পেয়ে যান ওদেগোর। বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্সেনাল অধিনায়ক।

এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচের শেষ দিকে এস্তেভাঁওর দারুণ একটি শটও আর্সেনালের জালে জড়ানোর উপক্রম হয়েছিল। তবে অসাধারণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ে লিগে তিন ম্যাচে তিন জয় পেল আর্সেনাল। ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে মৌসুমের প্রথম হারে চেলসি ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। চেলসির বিপক্ষে এই জয় আর্সেনালের আত্মবিশ্বাস আরও বাড়াবে। শিরোপা ধরে রাখার অভিযানে শুরুতেই বড় পরীক্ষায় পাস করল মিকেল আর্তেতার দল।

  • সর্বশেষ