শিরোনাম
◈ তারেক রহমানের দিল্লি সফর ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘প্রভাবশালী লবি’! ◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল 

স্পোর্টস ডেস্ক: স্প‌্যা‌নিশ লা লিগায় চ্যাম্পিয়নের মতোই ছুটছে বার্সেলোনা। রোববার (৬ সে‌প্টেম্বর) ভ্যালেন্সিয়ার জালে গুণে গুণে ৫ গোল ঠুকে টানা চার ম্যাচে জয় সুসংহত করল হান্সি ফ্লিকের দল। স্পেনের শীর্ষ লিগে কেবল তারাই ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে এখনো কোনো জয় না পাওয়া ভ্যালেন্সিয়া আছে ২০ নম্বরে। ভ্যালেন্সিয়াকে নিজেদের মাঠে কোণঠাসা করে রেখে একের পর এক বল জালে জড়িয়েছেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, পেদ্রি ও ফারমিন লোপেস। -- টি স্পোর্টস

এ নিয়ে চলতি লিগে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই ৫ গোল করল বার্সেলোনা। এলচের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলে জিতেছিল তারা। পরে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয়ের ব্যবধান ২-০ গোলে। পরে রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় ৫-২ ব্যবধানে।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। ফারমিন লোপেসের পাস থেকে জালে বল জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। এর দুই মিনিট পর আবারও লক্ষ্যভেদ করেন তিনি। এবারও বলের জোগানদাতা লোপেস। যদিও ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় কপাল পোড়ে তার।

অষ্টম মিনিটে ব্যর্থ হলেও লিড দ্বিগুণ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারী কাতালানদের। ২২তম মিনিটে লোপেস স্কোরবোর্ডে নাম লেখান। স্বাগতিকদের এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগান তিনি। চলতি লা লিগায় এটি লোপেসের চতুর্থ গোল।

২–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয় পর্বের ৫০তম মিনিটে সফরকারীদের লিড তিনগুণ করেন রাফিনিয়া। লোপেসের বাড়ানো বল আলতো টোকায় জালে জড়ান এই ব্রাজিলীয় উইঙ্গার। ২০১২–১৩ ও ২০১৩–১৪ মৌসুমে লিগে বার্সার প্রথম চার ম্যাচে ছয়টি করে গোল করেছিলেন লিওনেল মেসি। একুশ শতকে মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রাফিনিয়া।

শেষ দিকে আরও দুটি গোল করে বার্সা। ৭৯তম মিনিটে দানি ওলমোর বাড়ানো বল চমৎকার শটে নিশানাভেদ করেন পেদ্রি। এর ঠিক পাঁচ মিনিট পর ভালেনসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইয়ামাল। রেফারির শেষ বাঁশি বাজলে ৫-০ গোলের হার নিয়ে অসহায়ের মতো মাঠ ছাড়তে হয় ভ্যালেন্সিয়াকে।

  • সর্বশেষ