শিরোনাম
◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএলের সূচিতে পরিবর্তন আনছে পা‌কিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : রমজান শেষ হলেই বিজ্ঞাপনের বাজারে যে ভাটা পড়ে,  আর এপ্রিল-মে সময়ে আইপিএলের সঙ্গে তীব্র প্রতিযোগিতা, সব মিলিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি বদলের সময়সূচি বদলের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব থেকে আয় বাড়াতে পিএসএলকে ২৭ সা‌লের এপ্রিল-মে থেকে সরিয়ে জানুয়ারিতে নেওয়ার চিন্তাভাবনা তাদের।

গত মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আগামী আসর জানুয়ারিতে আয়োজনের প্রস্তাব নিয়ে পিসিবি ও আট ফ্র্যাঞ্চাইজির মালিকেরা আলোচনা করেছেন। মূল প্রস্তাবটি এসেছে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বাধিকারী ওয়ালি টেকনোলজিসের কাছ থেকে। --- ডেইলি ক্রিকেট
 
ওয়ালির টেকনোলজিসের যুক্তি, রমজানের পর এপ্রিল-মে সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট কমিয়ে দেয়। এতে পিএসএলের বিজ্ঞাপননির্ভর আয়েও নেতিবাচক প্রভাব পড়ে। তাই বছরের শুরুতে টুর্নামেন্ট আয়োজন করলে বাণিজ্যিকভাবে বেশি সুবিধা পাওয়া যাবে বলে মনে করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি।

তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কিছুটা সংশয় রয়েছে। সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশিত আয় না পাওয়া এবং ওয়ালির বিজ্ঞাপন বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছেন দলগুলোর মালিকেরা। চুক্তি অনুযায়ী, কেন্দ্রীয় রাজস্ব তহবিল থেকে সম্প্রচার আয়ের ৯৫ শতাংশই পায় পিএসএলের আট দল।

তবে সময় বদলালেই যে সব সমস্যার সমাধান হবে, তা নয়। বরং সামনে আসবে নতুন কিছু চ্যালেঞ্জও। জানুয়ারিতে পিএসএল আয়োজনের পথে বড় বাধা হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওয়া নিয়ে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ফলে, তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে এসব লিগের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে হবে পিএসএলকে।

অন্যান্য টুর্নামেন্টের পাশাপাশি আবহাওয়াও ভাবাচ্ছে পিসিবিকে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে তীব্র শীত ও কুয়াশায় ম্যাচ আয়োজন কঠিন হতে পারে। এ কারণে করাচি দিয়ে টুর্নামেন্ট শুরু করে পরে পাঞ্জাব ও পেশোয়ারে ম্যাচ নেওয়ার প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি পিসিবি। পিএসএলের পরিধি বাড়াতে ই-স্পোর্টসে প্রবেশ এবং বছরের মাঝামাঝি নতুন কোনো সময়ে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখছে টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল।

  • সর্বশেষ