শিরোনাম
◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ◈ চার দিনে ৬ বার কাঁপল দেশ: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নাকি শুধুই আতঙ্ক? ◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন বলিউডের যে জনপ্রিয় ৫ অভিনেত্রী!

বিনোদন ডেস্ক : এক সময় #MeToo আন্দোলনের ঢেউয়ে উত্তাল হয়ে উঠেছিল বলিউড। চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ এনে মুখ খুলেছিলেন অনেক অভিনেত্রী। তাঁদের মধ্যে কেউ ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, আবার কেউ অভিযোগ তুলেছেন ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে।

এমনই পাঁচ বলিউড অভিনেত্রীর কথা তুলে ধরা হলো, যারা প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।

সালোনি চোপড়া

অভিনেত্রী ও লেখক সালোনি চোপড়া এক ব্লগ পোস্টে জীবনের বিভিন্ন সময়ে যৌন হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দাবি করেন, কর্মক্ষেত্রের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও মানসিক ও শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউড প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগের বিষয়ে কথা বলেন। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, শুধু হলিউড নয়, বলিউডেও এ ধরনের ঘটনা ঘটে এবং অনেক নারী নীরবে তা সহ্য করেন।

স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। তার দাবি, ওই পরিচালকের অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে সাড়া না দেওয়ায় কয়েকটি কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল।

স্বপ্না পাব্বি

‘দ্য ট্রিপ’খ্যাত অভিনেত্রী স্বপ্না পাব্বি অভিযোগ করেন, একটি গানের দৃশ্যের শুটিংয়ে তাকে বিকিনি পরতে বলা হয়েছিল। দীর্ঘ সময় ধরে শুটিং চলার কারণে তিনি অস্বস্তি প্রকাশ করলে প্রযোজনা সংশ্লিষ্ট একজন তার সঙ্গে অশোভন আচরণ করেন বলে দাবি করেন।

রাধিকা আপ্তে

অভিনেত্রী রাধিকা আপ্তেও বিনোদন জগতে নারীদের প্রতি অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে নারী শিল্পীদের হয়রানি করেন এবং এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে।

#MeToo আন্দোলন বিশ্বজুড়ে নারীদের নিজেদের অভিজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। বলিউডেও এই আন্দোলনের প্রভাবে বহু অভিযোগ সামনে আসে, যা বিনোদন অঙ্গনে নারী নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে ভূমিকা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়