শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিতো

এনডিটিভি: জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তথ্যটি প্রকাশ্যে আসে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অভিনেতা এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে নামাজেও অংশ নেন।

ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তুর্কি আলালশেখ জানিয়েছেন, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সাথে ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন এসপোসিটো। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সাথে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন।

advertisement

এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।’

জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একজন অভিনেতা। কয়েক দশক ধরে তিনি হলিউডে অভিনয় করছেন। ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

  • সর্বশেষ