শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০১:২২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ; ৩ জুলাই নির্বাচন

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। দিনভর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা সমর্থক ও সহশিল্পীদের নিয়ে বর্ণাঢ্য মিছিলসহ মনোনয়নপত্র জমা দেন।

বিকেলে দুটি প্যানেলের প্রার্থীরা পৃথকভাবে মিছিল নিয়ে এফডিসিতে উপস্থিত হন। ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। প্রার্থীদের সমর্থনে ছিল ঢাক-ঢোল, স্লোগান ও উচ্ছ্বাস।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও শিল্পীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। শিল্পীদের কল্যাণ, চলচ্চিত্রের উন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা।

advertisement

একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবাসানু ও জয় চৌধুরী। এই প্যানেলের প্রার্থীরা প্রথমে একযোগে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অভিনেতা বাপ্পারাজ উপস্থিত ছিলেন।

পরে আরমান ও মুক্তির নেতৃত্বাধীন অপর প্যানেলের প্রার্থীরাও একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন। তাদের সঙ্গেও উপস্থিত ছিলেন বাপ্পারাজ।

উল্লেখ্য, শুরুতে বাপ্পারাজ ও মুক্তি একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। চলচ্চিত্রাঙ্গনে গুঞ্জন ছিল, সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে মুক্তি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে পারিবারিক কারণ দেখিয়ে বাপ্পারাজ নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে মুক্তি সভাপতি পদে বিশিষ্ট ফাইট ডিরেক্টর আরমানকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে এফডিসি প্রাঙ্গণে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ এখন পূর্ণতা পেয়েছে। আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার হবে এবং শিল্পীদের মধ্যে নির্বাচনী উত্তাপ বাড়বে।

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, একটি সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।

  • সর্বশেষ