শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা দেখে কাঁদার জন্য টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

এনডিটিভি: বলিউড নির্মাতা ইমতিয়াজ আলীর নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র বিশেষ স্ক্রিনিংয়ে কেঁদে ভাসানো এক ব্যক্তির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। তবে সেই আবেগঘন মুহূর্তটিকে ঘিরে নেটিজেনদের একাংশ দাবি করেন, সিনেমাটির প্রচারণার উদ্দেশ্যে প্রেক্ষাগৃহে কান্নাকাটি করার জন্য ওই ব্যক্তিকে আসলে ভাড়া করা হয়েছিল। একইসঙ্গে ভিডিওতে থাকা অভিনেতা বেদাঙ্গ রায়না পেছন থেকে হাসছিলেন বলেও গুঞ্জন ছড়ায়। এবার সেই সমস্ত অভিযোগ ও ট্রোলের কড়া জবাব দিয়ে মুখ খুলেছেন স্বয়ং সেই ব্যক্তি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, স্ক্রিনিং চলাকালীন এক ব্যক্তি আবেগে ভেঙে পড়ে কাঁদছেন এবং পাশে থাকা পরিচালক ইমতিয়াজ আলী ও অভিনেতা বেদাঙ্গ রায়না তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে ট্রোল শুরু হওয়ার পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নিজের পরিচয় প্রকাশ করে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন দুষ্মন্ত আরোরা নামের ওই ব্যক্তি, যিনি পেশায় একজন আইনজীবী ও কলামিস্ট। 

ট্রোলের জবাবে তিনি স্পষ্ট করে লিখেছেন, ভিডিওর ওই ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং তিনি নিজেই। তাকে কোনো টাকা দিয়ে ভাড়া করা হয়নি এবং অভিনেতা বেদাঙ্গ রায়না মোটেও হাসছিলেন না, বরং তিনিও সিনেমার গল্পে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন।

সিনেমাটি দেখে নিজের এভাবে ভেঙে পড়ার পেছনে এক হৃদয়বিদারক পারিবারিক কারণও ব্যাখ্যা করেছেন দুষ্মন্ত। তিনি জানান, সিনেমায় যেভাবে একজন প্রবীণ মানুষের আলঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার গল্প দেখানো হয়েছে, বাস্তব জীবনে তার নিজের দাদিও ঠিক একই রোগে ভুগছিলেন। মাত্র এক মাস আগেই দীর্ঘ কষ্টভোগের পর তার দাদি মারা যান। রুপালি পর্দায় সেই একই যন্ত্রণার প্রতিচ্ছবি দেখেই তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

advertisement

ইমতিয়াজ আলী পরিচালিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে তিনি ৯৫ বছর বয়সী এক আলঝেইমার্স আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ১৯৪৭ সালের দেশভাগের সময় হারিয়ে যাওয়া নিজের জন্মভূমি সারগোধায় ফিরে যেতে মরিয়া। ছবিতে নাসিরুদ্দিন শাহের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ও শর্বরী। 

দেশভাগের ট্র্যাজেডির সঙ্গে একটি ধ্রুপদী প্রেমের গল্প ফুটিয়ে তোলা এই সিনেমাটি বক্স অফিসে ধীরগতিতে যাত্রা শুরু করলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ভর করে বর্তমানে বেশ ভালো ব্যবসা করছে।

  • সর্বশেষ