শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ব্যর্থ বিয়ে নিয়ে আক্ষেপ অভিনেত্রীর

ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত মুখ মীরা বাসুদেবন। নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে এক বুক হাহাকার প্রকাশ করেছেন তিনি।

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, তিনটি ভুল বিয়ের পেছনে তিনি তার জীবনের মূল্যবান ১৭টি বছর নষ্ট করেছেন।

২০০৩ সালে মিলিন্দ সোমানের বিপরীতে ক্যারিয়ার শুরু করলেও ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন তার কাজের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে তিনি মনে করেন।

মীরা আক্ষেপ করে বলেছেন, এই দীর্ঘ সময়ে তিনি যদি নিজের ক্যারিয়ার, ফিটনেস আর শখের দিকে মন দিতেন, তবে আজ তিনি সফলতার আরও উঁচুতে থাকতে পারতেন। নিজের আদরের ছেলের কাছেও তিনি মাঝেমধ্যে মনের এই কষ্টের কথা শেয়ার করেন এবং জানান যে ভুল মানুষের পেছনে সময় নষ্ট না করে পরিবারের সঙ্গে সময় কাটালে জীবনটা আজ অন্যরকম হতো নিশ্চই।

এই অভিনেত্রীর মতে, যারা তাকে কখনো সম্মান দেয়নি বা গুরুত্বের সঙ্গে নেয়নি, তাদের জন্যই তিনি নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিলিয়ে দিয়েছেন খুব ভুল করে।

ব্যর্থ বিয়ে নিয়ে মীরা অবশ্য এবারই প্রথম মুখ খোলেননি।

তিনি বিশ্বাস করেন, জীবনে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং অতীত নিয়ে পড়ে না থেকে এখন তিনি নিজের ক্যারিয়ার আর বর্তমানের সুখ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান খুব শক্তভাবে।
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মীরা এখন এক শান্ত আর সুন্দর সময়ে অবস্থান করছেন এবং নিজেকে নিয়ে বেশ গর্বিত অনুভব করছেন প্রতি মুহূর্তে।

বলে রাখা যায়, ২০০৫ সালে বিশাল আগরওয়ালের সাথে মীরা প্রথম সংসার শুরু হলেও ২০১০ সালে সেটি ভেঙে যায়। এরপর ২০১২ সালে অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন, সেই সংসার ২০১৬ সালে ভেঙে যায়। অভিনেত্রীর এই সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

সর্বশেষ ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিনকে বিয়ে করেন মীরা। কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় ২০২৫ সালের আগস্টে সেই সম্পর্কেরও ইতি টানেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়