শিরোনাম
◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা প্রকাশ করলেন বিয়ের খবর, স্বামী কে?

গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। এত দিন বিষয়টি গোপন করে রাখেন অভিনেত্রী। অবশেষে গতকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন নিজের বিয়ের খবর প্রকাশ করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নীলা জানালেন, তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। আট বছর আগে তাদের পরিচয়। দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে গত ৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফেসবুকে বিয়ের একাধিক ছবি শেয়ার করে নীলাঞ্জনা নীলা লেখেন, ‘আট বছর আগে, আমাদের কোনো ধারণাই ছিল না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম কেবল দুজন মানুষ, বেড়ে উঠছিলাম, হাসছিলাম, একটু দুরন্ত, চিন্তামুক্ত। কখনই ভাবিনি যে একদিন আমরা এভাবে একে অপরের কাছে এসে পৌঁছাব। আর তারপর, এই যাত্রাপথের কোনো এক জায়গায়, কোনো জোরজবরদস্তি ছাড়াই, এমনকি নিজেরাও না বুঝে, তুমি আমার মানুষ হয়ে গেলে।’

নীলা আরও লেখেন, ‘ঈদের এই সুন্দর দিনে, আমি আমার হৃদয়ের কথাগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নীলা। নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করছেন নীলাঞ্জনা। সবশেষ বড় পর্দায় তাকে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘সাইলেন্স:অ্যা মিউজিক্যাল জার্নি’ সিনেমায়। এছাড়া নাটকে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এই রোজার ঈদেও এক ডজনের মতো নাটকে অভিনয় করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়