শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান, সম্পদের পরিমাণ কত অভিনেতার?

বলিউডের তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে কে এগিয়ে—এই প্রশ্ন সব সময়ই আলোচনায়। নতুন করে সেই আলোচনাকে সামনে নিয়ে এসেছে ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট। তালিকায় আবারও জায়গা করে নিয়ে প্রমাণ করলেন, অভিনয়ের বাইরে ব্যবসা ও ব্র্যান্ড সাম্রাজ্য গড়ে তুলেও তিনি সমান সফল। তিনি আর কেউ নন, বলিউডের ‘কিং’—শাহরুখ খান।

বিলিয়নিয়ার অভিনেতাদের কাতারে শাহরুখ
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। এই বিশাল সম্পদের কারণে তিনি শুধু বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাই নন, বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন।

হুরুনের এই তালিকা প্রকাশিত হয় ৫ মার্চ। এতে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সম্পদের হিসাব ধরা হয়েছে। তালিকায় বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন। এর আগে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

গত বছরের তুলনায় কিছুটা কম সম্পদ
যদিও এবারও তালিকায় নাম রয়েছে, গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে তাঁর সম্পদ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। সে সময় তিনি বিশ্বের কিছু জনপ্রিয় সংগীত তারকার সম্পদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

বিশ্বের ধনী তারকাদের তালিকায় শাহরুখের পাশাপাশি আছেন সংগীতজগতের কয়েকজন বড় নাম। যেমন—জে জেড, যাঁর সম্পদ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। পপ তারকা টেইলর সুইফটের সম্পদ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। আরেক সংগীত তারকা রিয়ানার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এই তালিকায় সংগীত তারকার পাশাপাশি রয়েছেন খেলাধুলার কিংবদন্তিরাও।

শুধু সিনেমা নয়, বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য
শাহরুখ খানের সম্পদের মূল উৎস শুধু সিনেমা নয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি তৈরি করেছেন এক বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য। প্রযোজনা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন ও ব্যবসা—সব মিলিয়ে তাঁর আয়ের উৎস অনেক।

তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বলিউডে অন্যতম বড় প্রযোজনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। একই সঙ্গে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ও তিনি সফল। এসব উদ্যোগই তাঁকে বিশ্বব্যাপী ধনী তারকাদের কাতারে নিয়ে গেছে।

নতুন সিনেমা ‘কিং’
কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান। তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ নির্মাণ করেছিলেন। এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো শাহরুখের মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক। ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের একঝাঁক তারকা—রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ অনেকে।

সিনেমার বাইরেও ‘কিং খান’
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’—অসংখ্য জনপ্রিয় ছবির নায়ক তিনি। তবে তাঁর আসল সাফল্য শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়। ব্যবসা, ব্র্যান্ড, বৈশ্বিক জনপ্রিয়তা—সব মিলিয়ে তিনি এখন এক আন্তর্জাতিক ব্র্যান্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

  • সর্বশেষ
  • জনপ্রিয়