শিরোনাম
◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাবনাজ-নাঈমের মেয়ে মাহদিয়া বিয়ে করলেন কাকে

বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়া নাঈম মুরাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে।

গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকায় পারিবারিক আয়োজনে মাহদিয়ার বিয়ে হয়। শাবনাজের বোন তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর। চোখের পলকেই আমাদের ছোট্ট মেয়েটি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছে।

তাদের জীবনের এই নতুন পথচলায় মাহদিয়াহ ও ইহসানের জন্য আমরা সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করি।’

মাহদিয়াহর স্বামী ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। বিয়ের পর নবদম্পতি অস্ট্রেলিয়া চলে গেছেন। এদিকে মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নাঈম।

মাহাদিয়া ও ইহসানের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
সেখানে তিনি লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ তা’আলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়াহ নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ তা’আলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।

’১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পথচলা শুরু করে নাঈম-শাবনাজ জুটি। দর্শকদের তারা উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ের পর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই তারকা দম্পতি। দুই মেয়ের বাবা-মা তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়