শিরোনাম
◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের কারণে আমেরিকা ছাড়ার ইঙ্গিত দিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজ দেশে কাজের স্বাধীনতা না থাকায় আমেরিকা ছেড়ে অন্যত্র যেতে পারেন তিনি; বর্তমানে সেখানকার রাজনৈতিক পরিস্থিতির কারণেই এমনটা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ লন্ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে সৃজনশীল কাজ চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। অভিনেত্রী বলেন, আমি সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। তবে আমি হাল ছেড়ে দিতে চাই না। আমি ইউরোপে সিনেমা বানাতে চাই এবং সেগুলো আমেরিকানদের দেখাতে চাই।

অভিনেত্রীর মতে, ট্রাম্পের শাসনামলে বাস্তবতা ভিন্ন রূপ নিচ্ছে। বিশেষ করে সিনেমা নির্মাণের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বা ট্যারিফ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন ক্রিস্টেন। জানিয়েছেন, দেশের বাইরে নির্মিত সিনেমার ওপর এমন বিধিনিষেধ চলচ্চিত্র শিল্পের জন্য ভয়ঙ্কর।

এমন প্রতিকূল পরিস্থিতির কারণে নিজের প্রথম পরিচালিত সিনেমা ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর শুটিং লাটভিয়াতে করেছেন বলেও জানান তিনি। ক্রিস্টেনের দাবি, বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রে এই সিনেমার কাজ শেষ করা অসম্ভব ছিল।

ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্ব এক দশকেরও বেশি পুরোনো। ২০১২ সালে ক্রিস্টেন ও রবার্ট প্যাটিনসনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৎকালীন টুইটারে (বর্তমানে এক্স) মন্তব্য করেছিলেন ট্রাম্প। তখন থেকেই বিভিন্ন সময়ে ট্রাম্পের সমালোচনা করে আসছেন এই অভিনেত্রী।

ক্রিস্টেন স্টুয়ার্ট যদি যুক্তরাষ্ট্রে ছাড়েন, তবে তিনি হবেন ট্রাম্পের কারণে দেশ ছাড়া তারকাদের দীর্ঘ তালিকার নতুন নাম। এর আগে এলেন ডিজেনারেস, রোজি ও’ডোনেল এবং জেমস ক্যামেরনের মতো তারকারাও রাজনৈতিক পরিস্থিতির কারণে আমেরিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়