শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমীকে বিয়ের গুজব নিয়ে মুখ খুললেন অভিনেতা হাসান জাহাঙ্গীর

অনেকদিন ধরে দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এই অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর। এটি প্রচারিত হওয়ার পরই বাঁধে বিপত্তি। কেননা এর প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন মৌসুমী। 

এমন গুজব ছড়ানোয় দুজনই বেশ বিব্রত বলে জানিয়েছেন এই অভিনেতা। এমনকি এভাবে গুজব ছড়ানো যদি চলমান থাকে, তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অভিনেতা বলেন, ‘আমি এখনো আইনি অ্যাকশনে যাইনি। কিন্তু আমি আইনি অ্যাকশনে যাব, মৌসুমী ও আমি নাকি বিয়ে করেছি। এটা যে কত বড় বিব্রতকর একটা সংবাদ। যেসব পত্রিকা ও যেসব ইউটিউব চ্যানেল আমাদের নিয়ে নিউজ করেছে, তারা এটা ভালো করেনি। 

শুধু ভিউয়ের জন্য তারা চিন্তা করেছে; চিন্তা করেনি একজন মৌসুমীর অবস্থান কী? একদিনে কিন্তু একজন মৌসুমী তৈরি হননি। মৌসুমীর প্যারালাল কেউ নেই। মৌসুমীর বিকল্প মৌসুমীই, শাবানা ম্যাডামদের পরে ইন্ডাস্ট্রিতে এসেছেন একজনই, তিনি মৌসুমী। এটা আল্লাহপ্রদত্ত। এমন গুণী একজন মানুষ আমার সহশিল্পী।’ 

এছাড়া মানহানি মামলার হুশিয়ারি দিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘দেখেন, এআই দিয়ে ছবি বানিয়ে দিয়ে, আমাদের হাজবেন্ড-ওয়াইফ বানিয়ে দিয়ে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধু-বান্ধবরা ফোন করে জানতে চাইছে আমাদের সম্পর্ক কেমন যাচ্ছে। আমার আত্মীয়-স্বজনরা ফোন করে জানতে চাইছে, আমি মৌসুমীকে বিয়ে করেছি কিনা। কী একটা অবস্থা! 

Advertisement

এসব ভিউ দিয়ে টাকা বানিয়ে আপনারা কী করবেন? আপনারা ভালো নিউজ করেন, উৎসাহ দেন। শুধু বাংলাদেশ নয়, এটা আরও অন্যান্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। এছাড়া আমি ১০ কোটি টাকার মানহানি মামলা করব, যদি আজকের পর থেকে এমন কোনো নিউজ বা ভিডিও ছড়ানো হয়। মামলা করব সাইবার সুরক্ষা আইনে।’ 

এসব গুজবে মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানীর মতামত কী? তা নিয়েও মুখ খোলেন জাহাঙ্গীর। তিনি বলেন, ‘নিন্দুকের কথা নিয়ে আর কী বলবেন, এই বয়সে এসে কি আবার বিবাহ করা যায়, এটা কি আমাদের বিবাহের বয়স? তাছাড়া ওমর সানী ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে।  কিছুদিন আগেও আমি তাকে নিয়ে একটা ওয়েব সিরিজ করলাম। তাদের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। পারিবারিক সম্পর্ক আমাদের।’ 

নাটকের জনপ্রিয়তা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘যে প্রোডাকশনটা করে আমেরিকার মতো জায়গায় এত রেসপন্স, ওখানেও মানুষজনের মুখে মুখে এই নাটকের গল্প। যেটা একটি বার্তা প্রদান করে, যে গল্পে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় স্বামী তার স্ত্রীকে চাকরি দিয়েছেন, এরপর সেটার পরিণতি কী হয়েছে। গল্পটা মানুষ পছন্দ করেছে। আমেরিকায় অন এয়ার হয়েছে, দেশের জিটিভিতেও প্রচার হয়েছে। আরো তিনটা চ্যানেলে প্রচার হয়েছে।’ 

  • সর্বশেষ