শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্বামী-স্ত্রী হিসেবে বিচ্ছেদ হলেও আমরা এখনো একটি পরিবার’

এক সময়ের আলোচিত বলিউড জুটি অভিনেতা-প্রযোজক সোহেল খান ও ফ্যাশন ডিজাইনার সীমা কিরণ সাজদেহ। ২৪ বছর একসঙ্গে সংসারের পর বছর চারেক আগে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নানা সময়ে দুজনকেই এই বিচ্ছেদ নিয়ে কথা বলতে দেখা গেছে। নতুন করে আবারও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সীমা। 

অতীতের কথা স্মরণ করে সাবেক সোহেলপত্নী বলেন, ‘আমরা যখন বিয়ে করি তখন দুজনের বয়সই খুব কম ছিল। আমার বয়স তখন মাত্র ২২ বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন পথে এগোতে থাকি আমরা। আমাদের চিন্তা-ভাবনাও বদলে যায়। একসময় বুঝতে পারি, আমরা স্বামী-স্ত্রীর চেয়ে ভালো বন্ধু।’ 

নিজেদের পরিবারের ভালোর কথা ভেবেই দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন জানিয়ে সীমা বলেন, ‘প্রতিদিন মারামারি করার চেয়ে আলাদা হওয়াই ভালো ছিল। আমরা বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইনি। ঝগড়া-বিবাদের চেয়ে আলাদা হওয়াই ভালো। আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি। কিন্তু পরিবার হিসেবে নয়। সে (সোহেল) আমার সন্তানদের বাবা, এটা কোনোদিন বদলাবে না।’ 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ