শিরোনাম
◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"জাতির চিন্তাভাবনার জন্য আমার পোশাক ছোট হচ্ছে": দেশ ছাড়ার কারণ জানালেন পাকিস্তানি টিকটকার সামিয়া

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসসহ বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও সমালোচিত পাকিস্তানের টিকটক তারকা সামিয়া হিজাব। বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দেয়া এই টিকটকার এবার দাবি করেছেন―পাকিস্তানি জাতির চিন্তাভাবনার জন্য দিন দিন তার পোশাক ছোট হচ্ছে।

সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামিয়া হিজাবের। সেখানে তাকে বলতে দেখা গেছে, নিজ দেশের জনগণের বিচারধারা ও সরকারের আচরণের জন্য দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এ টিকটক তারকাকে নিজ দেশের মানুষের মানসিকতার প্রতি হতাশা প্রকাশ করতে দেখা গেছে। তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের পছন্দের পরিবর্তন হয়, তাহলে এর জন্য তিনি দোষী নয়। এটি জাতির দোষ।

সামিয়া হিজাব বলেন, সংকীর্ণমনা চিন্তাভাবনা পাকিস্তানে আমার জীবনকে বেশ কঠিন করে তুলেছে। সরকার ও সমাজ উভয়ের কাছ থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সরকার ও জনগণ এক, ভেতরে সবাই এক।

Advertisement

এ ছাড়া এ তরুণী তার পরিস্থিতিকে আলোচিত ইউটিউবার রজব বাটের সঙ্গেও তুলনা করেছেন। কয়েক মাস আগেই এ ইউটিউবার পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। তার সঙ্গেও এ ধরনের আচরণ হয়েছিল। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল বলে জানিয়েছিলেন টিকটকার।

তার ভাষ্যমতে―তিনি ও রজব বাট দুজনই ক্রমাগত নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের পরিবার থেকে দূরে বসবাস করছেন। মানসিক ও সামাজিক চাপের জন্য তাকেও পাকিস্তানের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে বলে মতামত সামিয়া হিজাবের।

এ টিকটক তারকা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আছেন তিনি। সেখান থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তবে টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করা হয়েছে। তিনি বর্তমান অবস্থান জানালেও এটি নিশ্চিত করেননি যে, এখন তিনি ভ্রমণের জন্য সেখানে থাকছেন, নাকি স্থায়ীভাবে থাকছেন।

সূত্র: আরটিভি নিউস 

  • সর্বশেষ