শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:০৬ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ কোটির সিনেমার চেয়েও বেশি আয় ইউটিউব থেকে: নতুন জীবনে ফারাহ খান

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নানা ভূমিকায় কাজ করছেন ফারাহ খান। ক্যারিয়ারের শুরুতে ছিলেন নৃত্যপরিচালক। হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন তিনি। এরপর কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারাহ। সিনেমা নির্মাণ করলেও বর্তমানে তার পরিচিতি সফল ইউটিউবার হিসেবে।

এ পর্যন্ত ফারাহ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রথম দুটি সফল হলেও পরের দুটি-‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এতে প্রযোজকদের বড় আর্থিক ক্ষতি হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানান, একসময় সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না তিনি। হাতে কোনো কাজও ছিল না। তখনই মাথায় আসে ইউটিউবে চ্যানেল খোলার চিন্তা। বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। তাঁর কনটেন্টে রান্নাসহ মজার কথোপকথন ও তারকাদের বাড়ির দৃশ্য দর্শকদের মন কাড়ে।

ফারাহ আরও জানিয়েছেন, ৩০০ কোটির সিনেমা বানিয়ে তিনি যতটা আয় করেছেন, তার চেয়েও বেশি আয় করেন ইউটিউব থেকে। তবে ঠিক কত আয় করেন, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি।

জানা গেছে, ইউটিউবে ব্র্যান্ড কোলাবরেশন করলে তাঁর পারিশ্রমিক দাঁড়ায় ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে।

আইভিএফ পদ্ধতিতে ৩ সন্তানের মা হয়েছেন ফারহা। তিন সন্তানের নাম দিব্যা, অন্যা ও সিজার। ফারাহ বলেন, ‘আমার ছেলে-মেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেটার বিশাল খরচ রয়েছে। সে কারণেই এই কাজটা শুরু করি।’

কাজের বিষয়ে ফারাহ বলেন, ‘আপনার জীবন অন্য কারও চারপাশে আবর্তিত হতে পারে না। আমি মনে করি, খুশি ও ভালো থাকা ভেতর থেকেই আসা উচিত। কাজ আমায় আনন্দ দেয়, ভালো রাখে। তাছাড়া, ভালো লাগার মতো কাজ হলে আমি ৮০ বছর পর্যন্ত সেটি করতে রাজি।’ সূত্র: আনন্দবাজার ও আজকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়