শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০১:২৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের পর আবারও মাঠে নামবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নেবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচগুলো হবে আর্জেন্টিনায় ও চীনে। 

আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। আরেভালোর সূত্রে মুন্দো আলবিসেলেস্তোর প্রতিবেদন, ফিফার প্রীতি ম্যাচের সূচিতে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে আর্জেন্টিনা দল মোট তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ম্যাচ হবে আর্জেন্টিনার নিজেদের মাটিতে, আর বাকি দুটি হবে চীনে।
 
আন্তর্জাতিক বিরতিতে এই ব্যস্ততা অব্যাহত থাকবে বছরের শেষভাগ পর্যন্ত। আগামী নভেম্বর মাসের বিরতিতেও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আলবিসেলেস্তেদের। তবে নভেম্বরের সেই ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন ফুটবলের বিপুল ভক্তদের চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথায় রেখেই নতুন এই প্রীতি ম্যাচগুলোর ভেন্যু ও সূচি নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিপক্ষ দলগুলোর নাম ও ম্যাচের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করবে।

  • সর্বশেষ