শিরোনাম
◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয়

স্পোর্টস ডেস্ক : আইপিএলে খেলার যোগ্যতা পেয়েছেন তিনি। নিলামে ডাক পাবেন কি না তা পরের প্রশ্ন। কিন্তু সেই লোভ করতে গিয়ে কি হিতে বিপরীত হয়ে গেল মহম্মদ আমিরের? ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন পাকিস্তানের পেসার। ফলে পাকিস্তান সুপার লিগে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার বিষয়টি নিজেই জানিয়েছিলেন আমির। চলতি বছর ভাইটালিটি ব্লাস্টে তাঁকে সই করিয়েছে নটিংহ্যামশায়ার। তার পরেই জানা গিয়েছে, জুন মাসে ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন তিনি। ফলে তিনি এখন ইংল্যান্ডের লিগে দেশীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ট্রেন্ট রকেটস দলে রয়েছেন আমির।

আইপিএলে পাকিস্তান বাদে বাকি সব দেশের ক্রিকেটারেরা খেলার যোগ্য। এর আগে আজ়হার মাহমুদ ব্রিটেনের নাগরিকত্ব নেওয়ার পর আইপিএলে খেলেছেন। কিন্তু আমিরকে এই বয়সে কোনও দল নেবে কি না, বা আদৌ তাঁকে নিলামে নামতে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত প্রতিযোগিতার গভর্নিং কাউন্সিলের। আমির নিজে জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আইপিএলে খেলতে তৈ‌রি।

কিন্তু এটা করতে গিয়ে এক অন্য বিপদ হয়েছে আমিরের। এখন আর পাকিস্তান সুপার লিগে তিনি দেশীয় ক্রিকেটার নন। তিনি বিদেশি ক্রিকেটারের তালিকায় জায়গা পাবেন। চলতি বছর রাওয়ালপিন্ডির হয়ে খেলেছেন তিনি। ২০২৬ সালে যে ক্রিকেটারদের কেনা হয়েছে তাঁরা দু’বছরের জন্য চুক্তিবদ্ধ। অর্থাৎ, আমির আগামী মরসুমেও দেশীয় ক্রিকেটার হিসাবে চুক্তিবদ্ধ। কিন্তু তিনি তো আর দেশীয় ক্রিকেটার নন। ফলে তাঁর চুক্তিতে একটি সমস্যা তৈরি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও জানায়নি, আগামী মরসুমে আমিরকে রাওয়ালপিন্ডি ধরে রাখতে পারবে কি না। যদি চুক্তির সমস্যা মিটেও যায়, তার পরেও একটি নতুন সমস্যা হতে পারে। আমিরকে নেওয়া মানে এক বিদেশি ক্রিকেটারের জায়গা দখল হয়ে যাওয়া। এমনিই পাকিস্তান সুপার লিগে খুব ভাল মানের বিদেশি খেলেন না। ফলে আমিরের জন্য একটি জায়গা ছাড়তে অনেক দলই রাজি হবে না। সে ক্ষেত্রে পরের মরসুমে তাঁর পাকিস্তান সুপার লিগে খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়