শিরোনাম
◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ১১:১৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চলচ্চিত্রের ১৯ সংগঠনের কর্মসূচি ঘোষণা

মনিরুল ইসলাম : ‘জুলাই ৩৬  গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনে কর্মরত ১৯টি সংগঠনকে সঙ্গে নিয়ে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে চলচ্চিত্রের পেশাজীবীদের প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’। আজ  ৫ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 সংগঠনটির পক্ষ থেকে  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন, কর্মকর্তা-কর্মচারী এবং শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে,

১. র‍্যালি আয়োজন: ৫ আগস্ট সকাল ১০টায় এফডিসি প্রাঙ্গণ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও বিটিএফডিসির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এতে চলচ্চিত্র অঙ্গনের ঐক্য ও গণআন্দোলনের চেতনা তুলে ধরা হবে।

২. চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী: একই দিন দুপুর ১২টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে ঐতিহাসিক এই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩. দোয়া-মিলাদ ও বিশেষ মোনাজাত: বাদ যোহর এফডিসি মসজিদে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত, দোয়া-মিলাদ মাহফিল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আয়োজকরা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সকল সংগঠন এক প্ল্যাটফর্মে এসে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিবসটি পালন করবে, যা শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

চলচ্চিত্রের ‘উনিশ সংগঠন’-এর মুখ্য সমন্বয়কারী জয়া চৌধুরী স্বাক্ষরিত আহ্বানপত্রে সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।  কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ এবং গণআন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়