শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ম্যারাথন কেক কেটে জন্মদিন উদযাপন করলেন পরীমনি

মনিরুল ইসলাম : চিত্রনায়িকা পরীমনি মানেই আলাদা আয়োজন, ভিন্নতা ও চমক। এবারের জন্মদিনও এর ব্যতিক্রম নয়। দেশে-বিদেশে একটানা কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তিনি। বিদেশে উৎসব শেষ করে দেশে ফিরে আবারও ঘনিষ্ঠজনদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন এই জনপ্রিয় নায়িকা।

জন্মদিন উপলক্ষে টানা ১০ দিন মালয়েশিয়ায় অবস্থান করেন পরীমনি। সেখানে সহকর্মী ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপন করেন। দেশে ফেরার পর বুধবার রাতে মিরপুরের এক রেস্টুরেন্টে ঘনিষ্ঠজন, চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও বিনোদন সাংবাদিকদের সঙ্গে আবারও কেক কাটেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব (সস্ত্রীক), কায়েজ আরজু, বারিশা হকসহ পরীমনির কাছের বন্ধুরা। সবাই ফুল ও শুভেচ্ছায় পরীমনিকে অভ্যর্থনা জানান, নায়িকাও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, পরীমনির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর। তবে জন্মদিনের উৎসব শুরু হয়েছিল চার দিন আগেই, ২১ অক্টোবর থেকে। সেদিন তার মেকআপ আর্টিস্ট অর্ক অগ্রিম কেক কেটে তাকে চমকে দেন।

এরপর ২৩ অক্টোবর পরীমনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন এবং জন্মদিনের দিন ২৪ অক্টোবর লাংকাউই দ্বীপে সহকর্মীদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়