শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যকৃতের ক্যান্সারে আক্রান্ত দীপিকা, ফের হাসপাতালে ভর্তি

চলতি বছর এপ্রিলে যকৃতে ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী দীপিকা কক্করের। তার পর থেকে নিজের যন্ত্রণার কথা এক এক করে সোশ্যালে তুলে ধরেছিলেন দীপিকা। চিকিৎসা চলছে তার। মাস কয়েক আগে অস্ত্রোপচারও হয়েছে।

বেশ সুস্থ হয়ে উঠছিলেন। এর মাঝেই হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ সারাক্ষণ গা-বমি বমি ভাব, মাথা ঘোরানোর সঙ্গে শুরু হয়েছিল চুল পড়ে যাওয়ার মতো সমস্যা।

অস্ত্রোপচারের পর থেকে জীবনটাই বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না দীপিকার।

এদিকে প্রতি দুই মাস অন্তর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেওয়ার জন্য। সেই সময়ে রক্ত পরীক্ষাও করা হয়। পরীক্ষার ফল নিয়ে বেশ উদ্বেগেই থাকেন দম্পতি। 

হাসপাতাল থেকে তার স্বামী শোয়েব একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে দীপিকাকে।

যদিও পরে দীপিকার স্বামী জানান, আপাতত সব ঠিকঠাক আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়