শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি পরিচালক রুবাবাকে প্রত্যাহার করে নিলেন ইরফান সাজ্জাদ

সোশ্যালে ভয়ংকর তোপের মুখে পতিত হয়েছেন সময়ের অন্যতম অভিনেতা ইরফান সাজ্জাদ। তোপ থেকে নিজেকে বাঁচাতে প্রথমে ব্যাখ্যা পরে নিজের দেয়াল থেকে বিসিবি পরিচালক রুবাবাকে প্রত্যাহার করে নিলেন। 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক হিসেবে যোগ দিয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) প্রথম বোর্ড সভাতেও অংশ নেন তিনি। এটি নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ইরফান। রুবাবার ছবি দিয়ে লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

স্বাভাবিক। অভিনেতার এমন পোস্টে আগুন ধরে যায় সোশ্যাল হ্যান্ডেল হয়ে মিডিয়ায়। শুরু হয় তুমুল বিতর্ক। অনেক নেটিজেনই ইরফানের পোস্টকে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বলে আখ্যা দেন।  বেশিরভাগই দাবি করেন, এমন মন্তব্যের জন্য ইরফান যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে নারীদের সম্পর্কে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।

এই বিতর্ক ছড়িয়ে পড়লে ইরফান সাজ্জাদ সেই পোস্টের মন্তব্যের ঘরে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি খুব মেধাবী ও সুন্দর। আমি বোঝাতে চেয়েছিলাম, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনও যদি খেলোয়াড়রা পারফর্ম না করে তাহলে দোষ কার?’

তাতেও আসলে শেষ রক্ষা হচ্ছিলো না। বিতর্ক যেন দাবানল হয়ে উঠছিলো। শেষে পোস্টটি ডিলেট করেন ইরফান সাজ্জাদ। জানান, অনেকে ভুল বুঝেছেন বলেই পোস্টটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন।

প্রত্যাহারের পর ইরফান লেখেন, ‘পাবলিক তো উল্টপাল্টা কমেন্ট করবেই। যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি পোস্ট সরিয়ে নিচ্ছি।’ সঙ্গে অনুরোধ করেন, ‘না বুঝে ঘৃণা ছড়াবেন না।’

বলা দরকার, এমন বিতর্কের মাঝেই আজ (৫ নভেম্বর) থেকে সম্প্রচারে এসেছে ইরফান অভিনীত আলোচিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, খাইরুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, নাদের চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়