শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপনির্বাচনে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা, ককটেল উদ্ধার  

ভোটকেন্দ্রে ককটেল

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ভোটকেন্দ্রর ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। ডিবিসি নিউজ, ঢাকা পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ মুঠোফোনে ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোণা থেকে পরিত্যক্ত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিজ্ঞ টিম সেখানে রয়েছে। তারা ককটেলটি উদ্ধার করেছে। পরে তা নিষ্ক্রিয় করা হবে। 

এর আগে একই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর কিছু সময় পরই আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থীর আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্বের শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে। ককটেল উদ্ধারের সময় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিলো কিন্তু বেলা ১১টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। 

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিজাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিজাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ রয়েছে ১ হাজার ২৪০টি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে, সকালে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রিপোর্ট: হ্যাপি

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়