শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৯

হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য দুইজন, ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

advertisement

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলাম, এসআই ইসমাইল হোসেন, এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই মো. সেলিম মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উপজেলার গোয়ালনারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন ভূঁইয়া (৬৩) ও মো. মনির হোসেন (৫১) রয়েছেন। পুলিশ জানায়, মোক্তার হোসেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

advertisement

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার আসামি রিয়াদ হোসেন (২৪) ও শামীম মিয়া (৩০), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আল আমিন ও মো. জাকির হোসেন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত কাশেম (৫০), মো. সুমন মিয়া (৩২) ও ফারুক (২৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোক্তার হোসেনকে শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে জুরানপুর এলাকা থেকে এবং মনির হোসেনকে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদেরও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

advertisement

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ