শিরোনাম
◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর ◈ চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ◈ ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়ায় এক সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির যৌথ বাহিনী। রোববার (১৩ সেপ্টেম্বর) পরিচালিত এই বৃহৎ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সর্বাধিক ৩৬৪ জনই বাংলাদেশি।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ হাজার ৫০০ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বেআইনিভাবে ব্যবসা পরিচালনা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম এবং বৈধ নথিপত্র না থাকার মতো বিষয়গুলো চিহ্নিত করতে এই সমন্বিত তল্লাশি চালানো হয়।

advertisement

অভিযান শেষে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিবাসন বিভাগ, সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৩৩৭ সদস্যের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে আটক ৪৭২ জনের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। এদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। আটককৃতদের মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি ছাড়া বাকিদের মধ্যে রয়েছে মায়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের ১ জন করে নাগরিক।

advertisement

মাঠপর্যায়ের তদন্তে দেখা যায়, পরীক্ষাকৃত অধিকাংশ প্রবাসীর বৈধ কাগজপত্র থাকলেও নির্দিষ্ট কিছু আইন ও শর্ত লঙ্ঘনের কারণে তাঁদের সাময়িকভাবে আটক করা হয়। বিশেষ করে বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় সিটি করপোরেশন (ডিবিকেএল) পৃথক আইনি পদক্ষেপ নেবে।

আটককৃতদের প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

advertisement

এদিকে, অনিয়মিত প্রবাসীদের উদ্দেশ্যে অভিবাসন পরিচালক হামশাহ ইনজাউ পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশি এবং তাঁদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সরকারি কঠোর অবস্থান বহাল থাকবে। তিনি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের অনতিবিলম্বে দেশটির 'মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম' (পিআরএম)-এর সুযোগ নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।

 

  • সর্বশেষ