শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দোলা পরিবহনের একটি বাসের ধাক্কায় কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদুল হাসান অনিক (৩৫) নামে মোটরসাইকেলের আরো এক আরোহী আহত হন।

​রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত কাজী আশরাফ দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নড়াইল জেলার লোহাগড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন আশরাফ ও অনিক। পথিমধ্যে মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আশরাফের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ