শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি সংশোধনের জরুরি সেবা ইটিআই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এখন মিলবে স্থানীয় নির্বাচন অফিসে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এসব সংশোধনী সেবা মাঠপর্যায়ের নির্বাচন অফিস থেকে গ্রহণ করতে হবে। সোমবার (৬ জুলাই) ইসির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, শুধুমাত্র মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি সব ধরনের সংশোধন কার্যক্রম ইটিআই ভবন থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’—এই ছয়টি ক্যাটাগরির সেবা কার্যক্রম স্থগিত থাকবে। এ ছাড়া অনলাইনে আবেদনযোগ্য কোনো আবেদন এখন থেকে হার্ডকপি আকারে গ্রহণ করা হবে না।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব সংশোধনী আবেদন এখন থেকে বিভিন্ন স্তরের মাঠ কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত হবে।

অন্যদিকে, জেলা পর্যায়ে ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ে ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, এতদিন ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদনগুলো ইটিআই ভবন থেকেই জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছিল। কমিশনের নতুন এই সিদ্ধান্তের ফলে সেবাগ্রহীতাদের এখন থেকে নিজ নিজ এলাকার নির্বাচন অফিসে গিয়েই প্রয়োজনীয় কাজ সারতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়