শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০১:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায়

চলতি সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত থাকলেও অন্যান্য প্রধান বিদেশি মুদ্রার বিনিময় মূল্যে কিছুটা ওঠানামা দেখা গেছে। এনসিসি ব্যাংকের তথ্যানুযায়ী, সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৬৫ পয়সা এবং সর্বনিম্ন ১২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের মুদ্রার মধ্যে বৃহস্পতিবার ব্রিটিশ পাউন্ড সর্বোচ্চ ১৬৯ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন ১৬৮ টাকা ৪৯ পয়সায় কেনাবেচা হয়। একই দিনে ইউরো সর্বোচ্চ ১৪৫ টাকা ৩১ পয়সা ও সর্বনিম্ন ১৪৪ টাকা ১৪ পয়সায় লেনদেন হয়েছে। এছাড়া সামান্য বেড়ে বৃহস্পতিবার সৌদি রিয়ালের সর্বোচ্চ বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ০১ পয়সায়।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মুদ্রার মধ্যে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৮৭ টাকা ৬২ পয়সা এবং সর্বনিম্ন ৮৭ টাকা ৪১ পয়সায় লেনদেন হয়েছে। সিঙ্গাপুর ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ ৯৬ টাকা ৬১ পয়সা ও রোববার সর্বনিম্ন ৯৬ টাকা ৩২ পয়সায় কেনাবেচা হয়।

বড় কোনো পরিবর্তন ছাড়াই কানাডিয়ান ডলার সোমবার সর্বোচ্চ ৮৮ টাকা ৩৭ পয়সা এবং বুধবার সর্বনিম্ন ৮৭ টাকা ৭৮ পয়সায় বিক্রি হয়েছে। অন্যদিকে মালয়েশিয়ান রিঙ্গিতের লেনদেন ৩০ টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ২৯ পয়সা।

 

  • সর্বশেষ