শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য ড. কে এম আব্দুস ছোবহান, সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ ফল ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, মোট ২৫১ জন ভোটারের মধ্যে জন ২২৪ ভোট প্রদান করেন যার মধ্যে ৭ টি ভোট বাতিল হিসেবে গৃহীত হয়। নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরা হলেন যথাক্রমে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শেলিনা নাসরীন, অধ্যাপক ড. রবিউল হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন।

এর আগে, মমতাজ ভবনের ২য় তলায় সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মিজানুর রহমান।

উল্লেখ্য, সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বন্টন করে কমিটি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ