শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে স্তরভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। এবার পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ বেশ দীর্ঘ হচ্ছে। ফলে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ৫ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ছুটি মিলবে।

ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আলাদা বিজ্ঞপ্তির কারণে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে এই পার্থক্য দেখা দিয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি মিলে বন্ধ থাকবে ৯ দিন।

Advertisement

এদিকে, এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি। তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চ মাধ্যমিক

কলেজে ছুটির সময় আরো বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।

তবে ছুটি শুরুর আগে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি রয়েছে মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে। তবে এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি। তাই পাঁচ দিনের ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। সে ক্ষেত্রে সঠিক ও নিশ্চিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড বা দাপ্তরিক বিজ্ঞপ্তি দেখতে হবে।

  • সর্বশেষ