স্পোর্টস ডেস্ক : পরিবারকে সময় দিতে চান, এই কথা বলেই বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছিলেন শন টেইট। কিন্তু যে অজুহাতে ছেড়েছিলেন দায়িত্ব, তা বাদ দিয়ে এখন তিনিই বনে গেলেন পাকিস্তানের বোলিং কোচ। জানা গেছে, অ্যাশলি নফকের জায়গায় দায়িত্ব নেবেন ৪৩ বছর বয়সী এই সাবেক অজি পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণার সময় কোচিং স্টাফে পরিবর্তনের বিষয়টিও নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। --- ডেইলি ক্রিকেট
প্রায় ১৬ মাস পাকিস্তানের সাদা বলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নফকে। দায়িত্ব ছাড়ার পর নেদারল্যান্ডসের প্রধান কোচ হওয়ার প্রস্তাবও পেয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।
এদিকে পাকিস্তানের ক্রিকেটে টেইটের আগমন নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পাকিস্তান সফরের আগে পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। এক বছরের চুক্তিতে থাকা টেইট ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের বোলিং ইউনিটের সঙ্গে কাজ করেন। এরপর বোর্ডে সাংগঠনিক পরিবর্তনের কারণে চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি।
কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং ইউনিটের দায়িত্বও সামলেছিলেন তিনি। পরিবারের সাথে সময় কাঁটাতে চাণ জানিয়ে চলতি বছরের জুন মাশে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান টেইট।
পাকিস্তানের সঙ্গে সর্বশেষ এশিয়ান গেমসেও যুক্ত ছিলেন টেইট। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ছিলেন তিনি। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।