শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম 

‌স্পোর্টস ডেস্ক : মাঠের ব্যর্থতার প্রভাব এবার পড়ল পাকিস্তান ক্রিকেটের সম্প্রচারস্বত্বেও। ভারতের একটি আন্তর্জাতিক ম্যাচ থেকে সম্প্রচারস্বত্ব বাবদ আয় প্রায় ৬৮ কোটি টাকা। সেখানে পাকিস্তানের ম্যাচপ্রতি আয় নেমে এসেছে এক কোটির নিচে।

পরবর্তী আন্তর্জাতিক চক্রে পাকিস্তানের ২৫ ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে পাকিস্তান টেলিভিশন করপোরেশন (পিটিভি)। এজন্য তারা দিচ্ছে ৩৫ কোটি পাকিস্তানি রুপি। ম্যাচপ্রতি পিসিবির আয় ৮২.৮ লাখ রুপি।

পিসিবি ন্যূনতম ২০.৭ কোটি রুপি দর চাইলেও আগ্রহ দেখিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। বড় সম্প্রচার সংস্থাগুলোর অনাগ্রহে শেষ পর্যন্ত ১৮ শতাংশ কম দামে স্বত্ব বিক্রি করতে হয়েছে।

আগের চক্রে ৬১ ম্যাচের স্বত্ব ৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছিল। অর্থাৎ ম্যাচপ্রতি আয় ছিল প্রায় ১ কোটি ১ লাখ রুপি। এবার সেটিও ধরে রাখতে পারেনি পিসিবি।

আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতা, এশিয়ান গেমসের ফাইনালে ভারতের কাছে হার—সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাবই সম্প্রচারবাজারে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবির জন্য এটি বড় সতর্কবার্তাও।

  • সর্বশেষ