শিরোনাম
◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোর কলিজা কেটে কুকুরদের খাওয়াবো’, রাকসুর জিএস আম্মারকে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ‘কলিজা কেটে কুকুরদের খাওয়াবো’ বলে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে রাকসুর নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সাবেক এক কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

পোস্টে গালিব লিখেন, ‘সালাহউদ্দিন আম্মার, তোর কলিজা কেটে ক্যাম্পাসের কুকুরদের খাওয়াবো, এটা মনে রাখিস।’

একই পোস্টে তিনি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সমালোচনা করেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে ‘সমুচিত জবাব’ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি লেখেন,‘আমি গালিব, ডিসেম্বরে ক্যাম্পাসে আসছি।’

পোস্টের আরেক অংশে তিনি লিখেন, ‘মার খেল আম্মার, আর বিক্ষোভ মিছিল করল ছাত্রশিবির। বুঝতে পারোনি ব্যাপারটা। জুলাইতে বলেছিলাম, এই আন্দোলন জামায়াত-শিবিরের, কেউ বিশ্বাস করোনি। আজ কোথায় তোমাদের কোটা? আজ তোমাদের নিরাপত্তা কোথায়?’

গালিব তার পোস্টে লিখেন, ‘একজন জিএস প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেয়, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী নাকি একটাই—আমি আসাদুল্লা হিল গালিব। ছাত্রদলের নেতাকর্মীদের উচিত এর সমুচিত জবাব দেওয়া। পরে সুযোগ পাবে না, আগেই বলে দিলাম। কারণ আমি গালিব, ডিসেম্বরেই ক্যাম্পাসে আসছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়