শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৮ জুন, ২০২৩, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৩, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুহূর্তেই ২০ হাজার টাকা ঋণ পাবেন বিকাশ গ্রাহকরা

মনজুর এ আজিজ : দেশে প্রথমবারের মতো ন্যানো লোন সার্ভিস নিয়ে এসেছে বিকাশ ও সিটি ব্যাংক। মুহূর্তেই বিকাশ গ্রাহকরা ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে অ্যাপসের মাধ্যমে ঋণ পরিশোধ করা যাবে। কোনো কাগুজে ঝামেলা ছাড়াই ঋণ পেতে এক যুগান্তকারী সেবা নিয়ে হাজির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস-বিকাশ।

সিটি ব্যাংকের সঙ্গে যৌথভাবে এক বছরের পাইলট প্রকল্প শেষে ২০২১-এর শেষ দিকে জামানতবিহীন ন্যানো লোন সেবা চালু করে প্রতিষ্ঠানটি। গ্রাহকের যোগ্যতা অনুযায়ী যেখানে রয়েছে বিভিন্ন অংকের ঋণ।

ঋণ পেতে বিকাশ অ্যাপের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লোন আইকনে ট্যাপ করে মানতে হবে পরবর্তী নির্দেশনা। বার্ষিক ৯ শতাংশ সুদে থাকছে টাকা পরিশোধের সুযোগ। খরচ ছাড়াই অগ্রিম অর্থও পরিশোধ করতে পারবেন গ্রাহক। সামনের দিনে সেবার পরিধি আরো বিস্তৃত করার পরিকল্পনা বিকাশের। 

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, এটি উদ্ভাবনী উদ্যোগ। সমাজে এর দরকার আছে। নিয়ন্ত্রকদের উদ্ভাবনের সুযোগ দিতে হবে। নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে। এতে যেন গ্রাহকের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিকাশের চিপ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বাজারে এটার চাহিদা আছে। আমরা কম খরচে, ঝামেলাবিহীন ক্রেডিটের অ্যাক্সেস চাই। এ ঋণের বণ্টন ও সংগ্রহ ঠিকমতো হলে ভবিষ্যতে ৫০ হাজার টাকা দেয়া যাবে। যেটা এখন ২০ হাজার টাকা দেয়া হচ্ছে। তিনি বলেন, কোটি মানুষকে সার্ভিস দিতে হলে আমাদের বহুমুখী ব্যাংকিং সিস্টেমে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই।
উল্লেখ্য সিটি ব্যাংক থেকে এখন পর্যন্ত পৌনে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছেন বিকাশ গ্রাহকরা। যার ১২৫ কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

  • সর্বশেষ