শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৩৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাদ বেড়েছে ৮ শতাংশ

হাওর অঞ্চলে সরিষা চাষে বিপ্লব 

সরিষা

সালেহ্ বিপ্লব: রোপা আমন কাটার পর বোরো আবাদের মাঝামাঝি সময়ে করা হয়েছে সরিষার আবাদ। দুই ফসলের মাঝামাঝি সময়টা আগে পতিত পড়ে থাকতো। কৃষি বিভাগের পরামর্শে এই সময়টা কাজে লাগাচ্ছেন কৃষকরা। অল্প সময়ে, অল্প খরচে অধিক ফলন পাওয়ায় সরিষার আবাদ হাওর অঞ্চলে দিন-দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হাওরে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। বাসস

দেশের ৭ জেলায় ৮ লাখ ৫৮ হাজার ৪৬০ হেক্টর জায়গা জুড়ে মোট ৩৭৩টি হাওর রয়েছে। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি হাওর রয়েছে সুনামগঞ্জে। এই জেলায় ২ লাখ ৬৪ হাজার ৫৩১ হেক্টর ভূমিতে ৯৫টি হাওর রয়েছে। এই ছাড়া সিলেটে ১০৫, হবিগঞ্জে ১৪, মৌলভীবাজারে ৩, নেত্রকোনায় ৫২, কিশোরগঞ্জে ৯৭ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৭টি হাওর রয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি বিভাগের তথ্য মতে, এবার জেলায় সরিষা আবাদ হয়েছে ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে। আবাদ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে নতুন জাতের সম্প্রসারণ। নতুন জাতের বিনা-৯ ও বারি-১৪, ১৭ এবং ১৮ জাতের সরিষা চাষ করা হয়েছে। 
নাসিরনগরে হাওরের সরিষা চাষী আবুল কাশেম জানান, সরিষা চাষে খরচ কম। পাশাপাশি অধিক ফলন পাওয়া যায়। আরেক চাষি হোসেন মিয়া জানান. খুব কম সময়ে সরিষা আবাদ করা যায়। ফলে হাওরের দিনে-দিনে বাড়ছে সরিষা চাষের আবাদ। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন, সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধিদের নিয়ে কৃষক সমাবেশের পাশাপাশি ২২ হাজার কৃষককে প্রতি ১ বিঘা জমির জন্য প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে।  

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুস সাত্তার জানান, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষাকে বিকল্প হিসেবে দেখছে সরকার। সরিষা চাষে কৃষকদের আগ্রহী করে তোলার পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। চলতি বছরে জেলায় ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। 

নেত্রকোনা জেলা কৃষি অফিস জানায়,  চলতি বছর নেত্রকোনায় ৫ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৪ হাজার ৭১৫ হেক্টর। জেলার সব উপজেলায় কম-বেশি সরিষার আবাদ হয়েছে।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম জানান,  জেলায় ২ হাজার ৬২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ৪ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ বছর মাঠের যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে সরিষার বাম্পার ফলন হবে।

গতবছর আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার সিলেটে ব্যাপক হারে বেড়েছে সরিষা চাষ। সিলেট জেলায় ৫ হাজার ৬৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ২১ হাজার ৭০০ জন কৃষকরে মাঝে সার ও বীজ সরকারি ভাবে বিতরণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলায় এবার ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। তারমধ্যে ১০ হাজার ৮৫০ জন কৃষকের মাঝে সারও বীজ সরকারি বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলায় ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষা। ১৩ হাজার ১৫০ জন কৃষকের মাঝে সারও বীজ সরকারি বিতরণ করা হয়েছে। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের তথ্যমতে, গতবছরের চেয়ে এবার হাওর এলাকায় ৮ শতাংশ বেশি সরিষার আবাদ হয়েছে। গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম বলেন, এই হাওরের জমিগুলো বর্ষা মৌসুমের পরে ও বোরো চাষের আগে জমি পতিত পড়ে থাকতো। পতিত জমিগুলো কিভাবে চাষের আওতায় আনা যায় সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র। এই সরিষা থেকে উৎপাদিত তেল দিয়ে তেলের ঘাটতি কমবে। দেশ থেকে আমদানিকৃত সয়াবিন তেলে যে খরচ হয় তাও কমে আসবে।

  • সর্বশেষ