শিরোনাম
◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাহী পরিচালক পদে পদোন্নতি ও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক

মো. মেজবাউল হক

মনজুর এ আজিজ : নির্বাহী পরিচালক পদে পদোন্নতি ও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত হলেন মো. মেজবাউল হক। রোববার (৪ ডিসেম্বর) মেজবাউল হক-কে পদোন্নতি ও  মুখপাত্রের দ্বায়িত্ব দেয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকে সুদীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ইতোপূর্বে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে এমএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে অদ্যাবধি সাফল্যের সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।

কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে কর্মজীবনে তিনি পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে জাতীয় পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, পরিদর্শন এবং ফিনটেক খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের অটোমেশন, ইআরপি, কেন্দ্রীয় ব্যাংকের নেটওয়ার্ক ও অন্যান্য সেবার অটোমেশনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। 

এর পূর্বে তিনি ব্যাংকিং খাতের অন-সাইট ফরেন এক্সচেঞ্জ ও ভিজিল্যান্স পরিদর্শনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অবদান রাখেন। এছাড়া অফ-সাইট সুপারভিশন বিভাগে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা পালন করেন তিনি।

মেজবাউল হক বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

এমএএ/এএ

  • সর্বশেষ