শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৪:০৩ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহকের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসায় কিউকম

কিউকম

নিউজ ডেস্ক: গ্রাহকের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসায় ফিরছে কিউকম। সম্প্রতি ইভ্যালি, ই-অরেঞ্জসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতারণায় অনলাইন কেনাকাটায় আস্থা সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ। তবে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমে বিনিয়োগ করা টাকা ফেরত পেয়ে নতুন করে আশার আলো দেখছেন গ্রাহকরা। আটকে থাকা টাকা ফেরত দিয়ে ফের ব্যবসায় ফিরছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ফুডসহ নতুন তিনটি স্টার্টআপ শুরু করেছে। সব বাধা পেরিয়ে গ্রাহককে পূর্ণ সেবা দিতে প্রস্তুত হচ্ছে কিউকম। জাগোনিউজ২৪, সময়ের আলো

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন- ইভ্যালি, ই-অরেঞ্জসহ কিছু প্রতিষ্ঠানের প্রতারণায় পড়ে ই-কমার্স ব্যবসায় আস্থা সঙ্কট তৈরি হয়েছে। তবে পেমেন্ট গেটওয়ে ফোস্টারের কাছে আটকে থাকা টাকা থেকে অনেক গ্রাহক তাদের পাওনা ফেরত পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩৮ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে কিউকম। ফোস্টারের কাছে এ কোম্পানিটির ৩৯৭ কোটি টাকা আটকে আছে। এর বিপরীতে গ্রাহককে ফেরত দেওয়ার পরও শতকোটি টাকার বেশি মূলধন নিয়ে ব্যবসায় ফিরতে পারবে কিউকম। এ ছাড়া তাদের ওয়্যার হাউসেও রয়েছে প্রায় শতকোটি টাকার পণ্য, নেই মানি লন্ডারিংয়ের অভিযোগ। 

তবে কিউকম ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের আপাতত ব্যবসায় ফেরার সুযোগ নেই। গ্রাহকের পাওনার তুলনায় অর্থের সংস্থান না থাকায় আলেশা মার্টসহ অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় ফেরা কঠিন হবে।

জানা যায়, ই-কমার্স প্রতিষ্ঠানের ২৩ হাজার ৮১৪টি লেনদেনের বিপরীতে ২১ হাজার ১৮৩ গ্রাহককে এরই মধ্যে ১৯৩ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৭৮৩ টাকা ফেরত দেওয়া হয়েছে। এর মধ্যে কিউকমের ১৭ হাজার ৬৮৯টি লেনদেনের বিপরীতে ১৭ হাজার ৭৫ জন গ্রাহক ১৩৮ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা ফেরত পেয়েছেন। 

অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের দুটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে তারা বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সেই আলোকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিলেই উন্মুক্ত হবে কিউকমের লেনদেন।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান সমন্বয়ক মো. হাফিজুর রহমান বলেন, কিউকমের দুটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার বিষয়টি আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গ্রাহকের টাকা ফেরতে কোনো স্থবিরতা নেই। হয়তো আপনাদের কাছে (গণমাধ্যমে) অতটা প্রকাশ করা হচ্ছে না। কিন্তু গ্রাহক টাকা ফেরত পাচ্ছেন। 

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া বলেন, আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করে দিয়েছি গত ৩০ তারিখ। অফিস চালু করেছি, ওয়েবসাইট চালু করেছি। কোম্পানি চালু থাকলে কাস্টমারের পাওনা থাকে সেটাও শোধ করতে পারব। পাশাপাশি কোম্পানির পরিসরও বড় করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়